নরসিংদীতে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আলী আশরাফ সোহেল (৩৫) নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। এর আগে বৃহস্পতিবার রাতে সদর থানার ভেলানগর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী আশরাফ সোহেল হবিগঞ্জ জেলার লস্করপুর এলাকার বারেক মিয়ার ছেলে।
অনির্বাণ চৌধুরী জানান, পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নরসিংদী ও আশপাশের বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে প্রতারণা করে আসছিলো আলী আশরাফ সোহেল। বৃহস্পতিবার রাতে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ডে একটি বাস কাউন্টারের সামনে অবস্থান করে প্রতারণার প্রস্তুতি নিচ্ছিলো ভুয়া পুলিশের এই সদস্য।
এসময় পুলিশ লেখা স্টীকার সাটানো নোয়া মাইক্রোবাস দেখে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সন্দেহ হয়। এসময় জিজ্ঞাসাবাদে আলী আশরাফ সোহেল নিজেকে পুলিশের উপ পরিদর্শক পরিচয় দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত আছেন বলে জানায়। পরে তার পরিচয়পত্র যাচাই করে সে পুলিশের সদস্য নয় বলে শনাক্ত হলে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে সে ভুয়া পুলিশ বলে স্বীকার করে।

এসময় তার ব্যবহৃত গাড়ী তল্লাশী করে পুলিশের ব্যবহৃত আইডি কার্ড, নেমপ্লেট, ক্যাপ, ছাতা, লগোসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার দুপুরে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি