"মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
২৫ মার্চ ২০২৩, ০৭:৪৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে "মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সদর মডেল থানা গোল ঘরে এ সভার আয়োজন করে জেলা পুলিশ ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ জেলা শাখা।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নরসিংদীর পু্লিশ সুপার কাজী আশরাফুল আজীম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ জেলা শাখার সভাপতি আব্দু্ল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন সাহা মহাদেব, নজরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
সভায় বক্তারা, ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইন্সে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা ও আত্মত্যগের কথা স্মরণ করেন। এসময় ২৫ মার্চ কালরাতে ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ আত্মার শান্তি কামনা করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি