মোঃ বদিউল আলম (বেদন) আর বেঁচে নেই

১৫ এপ্রিল ২০২৩, ০৩:৪৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম


মোঃ বদিউল আলম (বেদন) আর বেঁচে নেই

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার করিমপুর নিবাসী, সমাজসেবা অধিদফতরের অবসরপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার মোঃ বদিউল আলম (বেদন) আর বেঁচে নেই। তিনি শনিবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর দুইটায় করিমপুর বাজার সংলগ্ন খেলার মাঠে জানাজার নামাজ শেষে করিমপুর কেন্দ্রিয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজা নামাজে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে রোগাক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। 



এই বিভাগের আরও