নরসিংদীতে ঈদের রঙ্গিন জামা উপহার পেয়ে খুশি পথশিশুরা
১৯ এপ্রিল ২০২৩, ০২:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করেছে আলোকিত নরসিংদী নামে একটি সামাজিক সংগঠন। বুধবার সকালে নরসিংদী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে শতাধিক পথশিশুদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় পথশিশুদের অধিকার, তাদের সুরক্ষা ও স্বাস্থ্যসেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন অতিথিরা। আলোচনা শেষে প্রায় শতাধিক পথশিশুর মাঝে ঈদের নতুন জামা তুলে দেন তারা। ঈদের নতুন জামা পেয়ে খুশি পথশিশুরা।
আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, সকলের প্রচেষ্টায় এই সংগঠনের সেবামূলক কাজ এগিয়ে চলছে। রঙিন জামা বিতরণ করে শতাধিক পথশিশুর মুখে হাসি ফুটাতে পেরে আনন্দ লাগছে। প্রতি বছরই আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম ভূইয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মাখন দাস, নরসিংদী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক রাসেল বিন হাসানাত, মুক্তধারা নাট্যসম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি