নরসিংদীতে বঙ্গবন্ধুর "জুলিও কুরি' শান্তি পদক" প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন
২৯ মে ২০২৩, ১১:১৪ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর "জুলিও কুরি' শান্তি পদক" প্রাপ্তির ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, স্মারক ডাকটিকেট উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) দুপুরে বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদীর কনফারেন্স রুমে এই আলোচনা সভা, স্মারক ডাকটিকেট উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার নরসিংদীর উপপরিচালক মৌসুমি সরকার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম, নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ও সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ নরসিংদী এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
অনুষ্ঠানে শোষিতদের মুক্তি ও বিশ্বব্যাপী শান্তি স্থাপনে বঙ্গবন্ধুর উদ্যোগের ফলে বিশ্ববাসী তাঁকে জুলিও কুরি পদক প্রদানের মাধ্যমে বিশ্ববন্ধুর যোগ্য মর্যাদায় আসীন করেছেন উল্লেখ করে প্রধান অতিথি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে চলেছেন মর্মে অভিমত ব্যক্ত করেন।
এসময় প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট উন্মোচন করেন এবং এ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও স্মারক ডাকটিকেট বিতরণ করা হয়। পরবর্তীতে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা