নরসিংদীতে কবরস্থানের তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে একজন নিহত
১৬ জুন ২০২৩, ০৪:৩৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের কাউরিয়াপাড়া কবরস্থানে বিদ্যুৎস্পর্শে হৃদয় মিয়া (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে পুলিশ কাউরিয়াপাড়া কবরস্থান থেকে তার লাশ উদ্ধার করেছে।
নিহত হৃদয় মিয়া নরসিংদী শহরের ৭ নং ওয়ার্ডের কাউরিয়াপাড়া মহল্লার মৃত তোফাজ্জল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ধারনা, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় হৃদয় মিয়া কবরস্থানের ভিতরে গিয়ে কবরস্থানের লাইট ও বৈদ্যুতিক তার চুরি করছিল। এসময় সে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়। সকালে কবরস্থানের ভিতরে শিশুরা খেলা করতে গেলে তার লাশ দেখতে পায়। পরে সেখানকার নিরাপত্তা কর্মী বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে তার লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক মো: কামরুজ্জামান জানান, হৃদয় একজন মাদকসেবি, সে বিভিন্ন সময় নেশার টাকা যোগাতে চুরি করতো। তার নামে নরসিংদী মডেল থানায় দুটি মাদক মামলা রয়েছে। গত সোমবার জেলহাজত থেকে ছাড়া পেয়েছিল সে। প্রাথমিকভাবে ধারণা করছি কবরস্থানে চুরি করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা