নরসিংদীতে এক ডেঙ্গুরোগীর মৃত্যু, বাড়ছে শনাক্তের সংখ্যা
১৮ জুলাই ২০২৩, ০৬:৪৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় পুষ্প রানী সাহা (৭১) নামে এক বৃদ্ধা ডেঙ্গুরোগীর মৃ্ত্যু হয়েছে। সোমবার রাতে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. এ.এন.এম মিজানুর রহমান।
এর আগে গত শনিবার ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বার্ধক্যজনিত নানা রোগাক্রান্ত সদর উপজেলার হাজীপুর এলাকার ওই নারী জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান রসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম।
সিভিল সার্জন জানান, এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৫ জনে। এরমধ্যে জেলা হাসপাতালে ১০ জন ও সদর হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। প্রথম একজনের মৃত্যু হয়েছে।
প্রতিদিন ডেঙ্গু উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে। চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলেও জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা