বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ফল উৎসব
০১ আগস্ট ২০২৩, ১১:১৬ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ফল উৎসবের আয়োজন করেছে নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়। সোমবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের দেশী-বিদেশী ফলের সঙ্গে পরিচিতি ও পুষ্টিগুণ জানাতে এই আয়োজন করা হয়।
ফল উৎসবটি দেশী-বিদেশি ১৮ প্রজাতির ফল দিয়ে সাজানো হয়। এতে দেশীয় মৌসুমী ফল আম, কাঠাল, আনারস, লটকন, পেয়ারা, পেপে, তরমুজ, আনার সহ বিদেশি ফল ড্রাগন, আঙ্গুর, আপেল সহ নানান ফলের সমারোহ দেখা গেছে।
নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সরকার এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আবু কাউছার সুমন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ কে এম হাসানুর রহমান। এছাড়াও বিদ্যালয়য়ের শিক্ষার্থীদের অভিভাবকগণ ফল উৎসবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডা. মো: আবু কাউছার সুমন তার বক্তব্যে বলেন," শিক্ষার্থীদের নানা ফল ও ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানাতে এরকম উৎসব প্রশংসনীয়। আমাদের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরাও নানান পুষ্টিগুণ সমৃদ্ধ দেশী-বিদেশী ফল খাওয়া ও সকল ফলের সঙ্গে পরিচিত হতে এমন উৎসব সহায়ক"।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা