মেহেরপাড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা
০৬ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত’র বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা হয়েছে। সম্প্রতি নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি (মামলা নং ১১৮৯/২০২৩) করেন রায়পুরা উপজেলার গকুলনগরের আতাউর রহমানের মেয়ে ও বর্তমানে নরসিংদী শহরের ব্যাংক কলোনীর বাসিন্দা সুমা বেগম ।
জানা গেছে, মামলার বাদী সুমা বেগমের সাথে চেয়ারম্যান আজহার অমিত প্রান্তের দীর্ঘদিনের সুসম্পর্ক ও পরিচিতজন। চেয়ারম্যান প্রান্ত ব্যবসায়িক প্রয়োজনে সুমা বেগমের কাছ থেকে ২ মাসের সময় চেয়ে ৮৫ লাখ টাকা ধার করেন। টাকা ধার নেয়ার পর পরিশোধের নির্দিষ্ট সময় পেরিয়ে ৬ মাস পার হলেও প্রান্ত চেয়ারম্যান টাকা ফেরত দিচ্ছিলেন না। সুমা বেগম পাওনা টাকা ফেরত চেয়ে তাগাদা দিলে গত ৩ আগস্ট আজহার অমিত প্রান্ত তার নিজ নামীয় সোস্যাল ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে ৮৫ লাখ টাকার চেক প্রদান করেন। পরে পাওনাদার সুমা বেগম ওই চেক ব্যাংকে জমাদান করে নগদান করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ ওই একাউন্ট বন্ধ এবং চলমান নেই মন্তব্য করে চেকটি ডিজঅনার করে দেয়।
পরবর্তীতে সুমা বেগম চেকের বিষয়ে চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে জিজ্ঞাসা করে সদুত্তর না পেয়ে পাওনা টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন।
এর আগেও চেয়ারম্যান চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত’র বিরুদ্ধে চাঁদাবাজী ও জমি দখলের মামলা রয়েছে বলে জানা গেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা