নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি নাহিদ গ্রেপ্তার, গুলিসহ অস্ত্র উদ্ধার
১৩ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বাসার বাথরুমের ফলস ছাদ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।
গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।
ওসি (ডিবি) জানান, নাহিদের নামে হত্যা মামলাসহ বিস্ফোরক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তাকে নরসিংদী সদর মডেল থানার গত ২৬ মে দায়েরকৃত বিস্ফোরণ উপাদানাবলীর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুসারে তাকে নিয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের চিনিশপুরের বাড়ির উত্তর পাশের বাথরুমের ফলস ছাদ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলের জেরে গত ২৫ মে নরসিংদীর জেলখানা মোড়ে জেলা ছত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও আশরাফুলকে গুলি করে হত্যার ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। এর আগে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক হয়েছিলেন নাহিদ।
পারিবারিক সূত্র জানায়, নাহিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক আইনসহ ৩০টিরও বেশি মামলা রয়েছে। পরিবারের দাবী, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই তার বিরুদ্ধে এ সকল মামলা করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি