নরসিংদীতে অভিযান টের পেয়ে সটকে পড়ল অবৈধভাবে বালু উত্তোলনকারীরা
১০ মার্চ ২০২৫, ০৬:১৪ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১০ মার্চ) সকালে এ অভিযান চালানো হলেও সটকে পড়ে বালু উত্তোলনকারীরা।
জানা গেছে, নরসিংদী সদর উপজেলা ও রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি হতে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। নির্দেশনা মোতাবেক সোমবার সকাল ৯টার দিকে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে যান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাজীব দাশ পুরকায়স্থ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরমাধবপুর মৌজা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের যাওয়ার আগেই সটকে পড়ে বালু উত্তোলনকারীরা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন জানান, ঘটনাস্থলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের চিহ্ন পাওয়া গেছে। তবে এ সময় দুস্কৃতিকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা