নিশ্চিত পরাজয় জেনে বিএনপি মাঠ ছেড়ে পালানোর চেষ্টা করছে : নজরুল ইসলাম হিরু
২৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪২ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ এএম
নিজস্ব প্রতিবেদক নিশ্চিত পরাজয় জেনে বিএনপি মাঠ ছেড়ে পালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদর ১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরু। শনিবার (২২ ডিসেম্বর) সকালে নরসিংদীর মহিষাশুড়া ইউনিয়নে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারনাকালে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি সব সময় মিথ্যাচার করে মন্তব্য করে নজরুল ইসলাম আরও বলেন, ‘তারা (বিএনপি) প্রতিনিয়ত আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। তাদের কথায় কান না দিয়ে দেশের উন্নয়নগুলো দেখুন, নৌকায় ভোট দিন।’ ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনলে দেশের উন্নয়নের ধারা বজায় থাকবে। উন্নয়নের কথা তুলে ধরে নজরুল ইসলাম বলেন, ‘নরসিংদী আমার অঞ্চল। এই অঞ্চলে আমি ১০০ ভাগ বিদ্যুতায়ন করেছি, রাস্তাাঘাটের উন্নয়ন করেছি। চরাঞ্চলে শেখ হাসিনা সেতু স্থাপন করেছি। আমি এমপি থাকাকলীন নরসিংদী সদরের যে উন্নয়ন হয়েছে অতীতে কোনো এমপি তা করতে পারেননি।’ এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া, নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক, নরসিংদী মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান এনামুল হক শাহীন আহমেদসহ আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা