শিক্ষার্থীদের মধ্যে শীতকালীন ক্রীড়া সামগ্রী বিতরণ
০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৩৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক
শীতকালীন খেলাধুলার অংশ হিসেবে নরসিংদীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ উপলক্ষে বুধবার (০৯ জানুয়ারি) দুপুরে শহরের ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী হিসেবে কেরামবোর্ড, ব্যাটমিন্টন, ক্রিকেট ব্যাট ও ফুটবল বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সহকারী কমিশনার (শিক্ষা) মো. মাসুদুল হক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হকসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাউন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভালো মানের শিক্ষার্থী তৈরী হতে হলে, ভালোমানের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক গুরুত্ব বহন করে। এজন্যই জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি