নরসিংদীতে সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক হচ্ছে পুলিশের কার্যক্রম
১০ আগস্ট ২০২৪, ০৫:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। শনিবার (১০ আগস্ট) থেকে জেলাজুড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল শুরু হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নরসিংদী জেলায় দায়িত্ব পালন শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট। সেনা সদস্যরা দিনে ও রাতে নিরাপত্তা টহল জোরদার করে সকল পুলিশ স্টেশন, মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে। সেই সঙ্গে গণসচেতনতা তৈরি করার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয় নরসিংদীর দায়িত্বরত সেনা ইউনিটের পক্ষ হতে।
আজ (১০ আগস্ট) শনিবার দুপুরে ক্যাপ্টেন রকিব বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটের সদস্যরা ৯ আগস্ট (শুক্রবার) থেকে নরসিংদী জেলার ৭টি থানায় অবস্থান করছে। পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন এবং পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাবসহ উপস্থিত পুলিশ সদস্যদেরকে সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য অনুপ্রেরণা দেয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, পি এস সি নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন ও দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
ক্যাপ্টেন রকিব জানান, দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সহিত পুনর্বহাল করার জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্থ হন এবং দ্রুততার সাথে কাজে যোগদান করার আশ্বাস দেন।
উল্লেখ্য, নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পুন:আনয়ন এর লক্ষ্যে গত ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের জানমাল রক্ষার্থে ২৮ ইস্টবেঙ্গল দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সাতটি থানায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে যৌথ টহল পরিচালনা করে যাচ্ছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা