পলাশের এক বাড়িতে তান্ডব চালিয়ে লুটপাটের অভিযোগ
১১ ডিসেম্বর ২০১৭, ০৮:০৭ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশের একটি বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় নারীদের শ্লীলতাহানি করে দুই লাখ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর এলাকার রকিব মিয়ার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় পলাশ থানায় লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। এই হামলায় নারী-পুরুষ ও বৃদ্ধাসহ ছয়জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় গজারিয়ার কাঁঠালতলা বাজারে রাকিব মিয়ার ছেলে নাসির উদ্দিনের সঙ্গে কথাকাটাকাটি হয় ইসমাইলের। একপর্যায়ে ইসমাইল নাসিরকে দেখে নেওয়ার হুমকি দেন। শুক্রবার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সমাধান করার আশ্বাস দেন। এরই মধ্যে মঙ্গলবার বিকেলে গজারিয়া এলাকার ইসমাইল, সোহেল, হাসান, আনিসের নেতৃত্বে প্রায় ২০ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে নাসিরদের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ব্যাপক ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয় মূল্যবান জিনিপত্রে। এ সময় বাড়ির লোকজন তাদের বাধা দিতে এলে পিটিয়ে আহত করা হয়। দুই লক্ষাধিক টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়ার অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
হামলায় আহতরা হলেন মনোয়ারা বেগম, নাসির উদ্দিন, মোশারফ, সুজন, আনোয়ার ও দিলরুবা।
বৃদ্ধা মনোয়ার বেগম বলেন, ‘আমি ধানের জমিতে কাজ করছিলাম। এ সময় দেখি প্রায় ২০ জনের মতো ছেলেপেলে হাতে নানা ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে আসছে। আমি তাদের বাধা দিতে দৌড়ে বাড়িতে আসি। এ সময় তারা আমাকে মারধর শুরু করে। তারা যাকে সামনে পাচ্ছিল তাকেই মারছিল। তারা বাড়িঘরের ভেতর ব্যাপক ভাঙচুর করে। ঘরের ভেতর থাকা মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশাও ভাঙচুর করে তারা।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও