শীলমান্দীতে ডাকাতির প্রস্তুতির সময় ৩ জন গ্রেপ্তার ॥ অস্ত্র উদ্ধার
১১ ডিসেম্বর ২০১৭, ০৮:২৭ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর মধ্য শীলমান্দী থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে গুলিসহ পিস্তল, ককটেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে। গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার ফজল মিয়ার ছেলে বাবু মিয়া (২৫), সদর উপজেলার মাধবদী থানার টাটাপাড়া এলাকার মাহফুজুর রহমানের ছেলে রক্সি (২৭) ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার মজনু মিয়ার ছেলে মাহাদী হাসান মামুন (২৩)।
সদর মডেল উপ-পরিদর্শক মনির হোসেন জানান, গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে কোথাও বড় ধরণের ডাকাতি সংঘটিত করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে নজরদারী বৃদ্ধি করা হয়। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে মধ্য শীলমান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের আরও দুই সহযোগী পালিয়ে যায়। পরে তাদের তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪ টি তাজা ককটেল ও ৪ টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দুর্ধর্ষ ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নরসিংদীর সদর মডেল থানার অপারেশন অফিসার মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহন, বিস্ফোরক ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে পৃথক ৩ টি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও