ঘোড়াশালের জঙ্গল হতে শটগান উদ্ধার করল সেনাবাহিনী
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে ঘন জঙ্গল হতে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ এর নিকট অস্ত্রটি হস্তান্তর করেন।
এসময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এলাকার একটি ঘন জঙ্গলে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মো: রকিবুল আলমের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি দল। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করা হয়। শটগানটি গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় জেলা কারাগার হতে লুট হওয়া অস্ত্র হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এছাড়া সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গল হতে ম্যাগজিনসহ অস্ত্রের কয়েকটি খন্ডিত অংশ উদ্ধার করা হয় বলেও জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা