ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় মামলা দায়ের
০৪ এপ্রিল ২০১৯, ০৬:১৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:০৪ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে চোরদলের হামলায় নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে পলাশ থানায় মামলাটি দায়ের করেন ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক (নিরাপত্তা) মোঃ আবুল বাশার। বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা।
তিনি জানান, ক্যাবল চুরির ঘটনাকে কেন্দ্র করে গত ৩১ মার্চ রোববার মধ্যরাতে চোরচক্রের হামলায় বিদ্যুৎ কেন্দ্রের গোলাপ মিয়া নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো চার নিরাপত্তাকর্মী। ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। বুধবার বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ হামলা ও নিহতের ঘটনায় ১০/১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে।
গোলাম মোস্তফা আরও জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ক্যাবল চুরিতে বাধা দিতে গিয়ে সংঘবদ্ধ চোরদের হামলায় নিরাপত্তাকর্মী নিহত হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা