পলাশে সেতুর অবৈধ সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ করলো পুলিশ
২৯ আগস্ট ২০১৯, ০৮:২২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ এএম
পলাশ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজ উদ্দিন সেতুতে সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়।
পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত এই সেতুটিতে অবৈধ স্ট্যান্ড বসিয়ে প্রতিদিন দুই শতাধিক সিএনজিচালিত অটোরিকশা থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল একটি প্রভাবশালী মহল। এ নিয়ে নরসিংদী টাইমসসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের। পরে বৃহস্পতিবার বিকেলে ওই সেতুর ওপরে থাকা অবৈধ সিএনজি স্ট্যান্ডটি উচ্ছেদ করে দেওয়া হয়। এছাড়াও চাঁদার টাকা আদায়ের জন্য সেতুটির ওপর নির্মিত অস্থায়ী ঘরটিও ভেঙে ঘুড়িয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থল থেকে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি আমাদের নজরে আসে। পরে অভিযান চালিয়ে সেতুর ওপরে বসানো অবৈধ সিএনজি স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়। তাছাড়া ওই সেতুটির ওপর নির্মিত ঘরটিও ভেঙে ঘুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, শুধু ঘোড়াশালের শহীদ ময়েজ উদ্দিন সেতুতেই নয়, পলাশ থানাধীন সবগুলো সিএনজি স্ট্যান্ড থেকে যদি কেউ চাঁদার টাকা আদায় করে। তাহলে সংবাদ পাওয়ামাত্র তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল