ঘোড়াশালে ৮ দোকান পুড়ে ছাই
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল শিল্প এলাকার বাংলাদেশ জুট মিলের কলোনিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে কলোনির দোকানে আগুন লাগলে ৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
কলোনিতে বসবাসরত বাংলাদেশ জুটি মিলের সিবিএ’র সভাপতি ইউসুফ আলী জানান, রাত ২টার দিকে কলোনির লোকজন কাপড়ের একটি দোকানে হঠাৎ করে আগুনের ধোঁয়া দেখতে পায়। এ সময় আশপাশের লোকজন আগুন আতঙ্কে চিৎকার শুরু করে। এ আগুন আশপাশের কয়েকটি দোকানেও ছড়িয়ে পড়ে। পরে কলোনির লোকজন আগুন নিভানোর চেষ্টা চালায় এবং উপজেলা ফায়ার সার্ভিসে ফোন করে।
ভুক্তভোগী দোকানি জাহাঙ্গীর, ওদুদ ও রবি দাস জানান, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। পরে রাত ২টার দিকে জানতে পারি দোকানে আগুন লেগেছে। এতে আমাদের দোকানের প্রায় সাড়ে ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৮টি দোকানের মালামাল পুড়ে যায়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা