পলাশে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
১০ জুন ২০২০, ১২:১১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামের ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে নরসিংদী জেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার রাতে এ তথ্য জানান পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম।
জানা যায়, নাজিম উদ্দিন পলাশের ওয়াপদা গেইটের পাশে সকাল সন্ধ্যা সুপার মার্কেট এলাকার একটি ৬ তলা ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তার স্ত্রী তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। ওখানেই তিনি মৃতুবরণ করেন।
এ খবর পাওয়ার পর পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ের করোনা প্রতিরোধ কমিটির সভাপতি রুমানা ইয়াসমিন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এবং মৃত ব্যক্তির যথাযথ দাফনের ব্যবস্থা নেন। এ সময় পালাশ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম সার্বক্ষণিক তদারকি ও নেতৃত্ব প্রদান করেন। দাফনের কাজে জেলার একটি টিম সার্বিক সহযোগিতা করেন বলে জানান আমিনুল ইসলাম।
পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম আরও জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী নাজিম উদ্দিনের ভাড়া বাসা লকডাউন করা হয়েছে।
পলাশে এখন পর্যন্ত পলাশে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ জন। এদের মধ্যে জিনারদী ইউনিয়নে ইতোমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা