করোনায় আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু, দাফন করলো পলাশ উপজেলা প্রশাসন
২৯ জুন ২০২০, ০৯:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদী জেলার পলাশে করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হুমায়ূন কবির (৭২) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে মহাখালী কলেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এড. হুমায়ূন কবির পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের উত্তর মালিতা গ্রামের মৃত তোফা চাঁন ভূইয়ার ছেলে। তিনি ঢাকার এলিফ্যান্ট রোডে পরিবার নিয়ে নিজ বাসায় বসবাস করতেন। গত ১৮ জুন করোনায় আক্রান্ত হয়ে মহাখালী কলেরা হাসপাতালে তিনি ভর্তি হন। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।
রুমানা ইয়াসমিন জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া মাত্রই নরসিংদীর মান্যবর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে মৃত ব্যক্তির যথাযথ দাফনের ব্যবস্থা করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলার কুইক রেসপন্স টিমের আহ্বায়ক আমিনুল ইসলাম এর সার্বক্ষণিক তদারকি ও নেতৃত্বে ও পলাশ উপজেলার স্বেচ্ছাসেবী আলেম সংগঠনের প্রধান মুফতি আব্দুর রহিমের সহযোগিতায় আলেমদের একটি টিম দাফনের কাজে সার্বিক সহযোগিতা করেন বলেও জানান ইউএনও রুমানা ইয়াসমিন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি