শিবপুরে করোনার টিকা গ্রহণে সাড়া জেগেছে
১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
এস এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে করোনা টিকাদান কর্মসূচীতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে ১১তমদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এ দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাকসহ ভূমি অফিসের সকল কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, নরসিংদী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক, লাখপুর শিমুলীয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ মুহসীন নাজির, শিবপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তানজিনা আক্তারসহ অনেকে টিকা গ্রহণ করেন।
বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বমোট ১ হাজার ২ শত ৪৯ জন করোনার টিকা নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, শিবপুরে করোনা প্রতিরোধক টিকা সাধারণ মানুষ নির্বিঘেœ গ্রহণ করছেন। উপজেলার মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, পুলিশ, শিক্ষকসহ সকল শ্রেণি ও পেশার মানুষ করোনা টিকা আনন্দ চিত্তে গ্রহণ করছেন। তিনি উপজেলার ৪০ বছরের বেশি বয়সী নারী পুরুষ সবাইকে রেজিস্টেশন পূর্বক টিকা গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা