শিবপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ
১০ এপ্রিল ২০২১, ০৮:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার (দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় দুলালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ জন দরিদ্র মানুষকে নগদ পাঁচশত টাকা করে প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মেরাজুল হক মেরাজ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী মোঃ সাদিক হোসাইন, ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃদ।
ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, শিবপুরের ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে পাঁচশতজন করে মোট ৪ হাজার ৫০০জন দরিদ্র মানুষের মাঝে সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি পাঁচশত টাকা নগদ বিতরণ করা হবে। আজ (১০ এপ্রিল) প্রত্যেক ইউনিয়নে ১০জন করে দরিদ্র মানুষের মাঝে এই অর্থ বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ১৬ এপ্রিলের মধ্যে তালিকাভুক্ত সকলের মাঝে এই অর্থ বিতরণ করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা