গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শিবপুরে আলোচনা সভা ও দোয়া
২১ আগস্ট ২০২৩, ০৯:২৬ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ এএম
শেখ মানিক:
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় সোমবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দ্রুত ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘাতকদের বিচার প্রক্রিয়া শেষ করে রায় কার্যকর করার দাবী জানান। এসময় গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুহাসিন নাজিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিলের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, প্রফেসর আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্ত্তী, আমির হোসেন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান,উপজেলা যুবলীগের সভাপতি মাহাবুব আলম মোল্লা তাজুল,সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন,নরসিংদী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন প্রমুখ।
এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা