শিবপুরে ধান ক্ষেতে বিভাটেক চালকের গলাকাটা মরদেহ
২৯ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে ধান ক্ষেত হতে মো: রবিউল (১৮) নামের এক বিভাটেক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে দুলালপুর ইউনিয়নের সাতপাইকা পূর্বপাড়া গ্রামের রাস্তার পাশের ক্ষেত হতে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রবিউল শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দড়িপুরা গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে। সে শিবপুরের ধানুয়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে বিভাটেক (ইজিবাইক) চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটায় এলাকাবাসী সাতপাইকা গ্রামের পিয়ালের বাড়ীর রাস্তার উত্তর পাশের ধানের জমিতে অজ্ঞাত একজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয়রা ইউপি সদস্য মোঙ্গল মিয়ার মাধ্যমে ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে ঘটনা জানান। পরে চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শনিবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা শেষে মরদেহ ওই ক্ষেতে ফেলে গেছে বলে ধারনা করছে পুলিশ ও স্থানীয়রা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা