শিবপুরে ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে চাঁদা দাবি, যুবক আটক
২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে গোপনে ধারণ করা গৃহবধূর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করায় আল মামুন (৩০) নামের একজনকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে ভুক্তভোগী গৃহবধূর করা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটক আল মামুন একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে। এর আগে বুধবার (২৩ এপ্রিল) ব্রাহ্মন্দী গ্রামের ভুক্তভোগী গৃহবধূ মামুনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।
অভিযোগের বিবরণে জানা যায়, রাতে নিজ ঘরে প্রবাসী স্বামীর সাথে ইমুতে ভিডিওকলে কথা বলছিলেন গৃহবধূ। এ সময় মামুন বেড়ার ফাঁক দিয়ে গোপনে গৃহবধূর ব্যক্তিগত ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও ইন্টারনেটে ভাইরালের ভয় দেখিয়ে গৃহবধূর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবী করেন এবং তাঁর সন্তানকে অপহরণ করার হুমকি প্রদান করেন। এঘটনায় বুধবার শিবপুর মডেল থানায় মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ।অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মামুনকে তাঁর বাড়ি থেকে আটক করেছে পুলিশ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আটককৃত মামুন গোপনে ভিডিও ধারণ করে ভুক্তভোগী পরিবারের কাছে টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার বুধবার একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তকে বৃহস্পতিবার সকালে আটক করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা