শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল গ্রেপ্তার
২৯ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসাইন।
শেখ কামাল হোসেন (৪৫) নরসিংদীর শিবপুর থানার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। এছাড়া তিনি শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
ওসি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শেখ কামাল হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে নরসিংদী পৌর শহরের ভেলানগর এলাকা থেকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা