শিবপুরে মসজিদসমূহে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ
৩০ মে ২০২০, ০১:১৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
শেখ মানিক:
নরসিংদীর শিবপুরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে মসজিদসমূহের অনুকূলে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনে সহযোগিতায় উপজেলা মিলনায়তনে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল হক ভূইয়া মোহন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ খান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
এসময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মমতাজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজসহ বিভিন্ন মসজিদের ঈমাম, মসজিদ কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৩ শত ৩৭টি মসজিদ সমূহের অনুকূলে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ১৬ লক্ষ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা