শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা নিহত
১৩ অক্টোবর ২০২০, ০৬:৫৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
মোমেন খান:
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুবেল মোল্লা (৩০) নামে এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রুবেল মোল্লা পুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ালীগের সাধারণ সম্পাদক ও চরসুজাপুর গ্রামের জালাল মোল্লার ছেলে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পাশাপাশি থাকা জমির সীমানা নিয়ে প্রতিপক্ষ মামুন ভুঁইয়ার সাথে আওয়ামীলীগ নেতা রুবেল মোল্লার বিরোধ চলছিল। জমির এই বিরোধ মীমাংসার জন্য দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। এসময় বৈঠকের বিচারকরা দুই পক্ষের জমির দলিলপত্র দেখে সীমানা নির্ধারণ করে সিদ্ধান্ত দেন। পরে সিদ্ধান্ত অনুযায়ী কখন স্থাপনা সরিয়ে নেয়া হবে তা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রুবেল মোল্লা তাদের থামাতে গেলে প্রতিপক্ষ মামুন ভুঁইয়া লোহার বল্লম দিয়ে রুবেল মোল্লার গলায় আঘাত করে।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রুবেল মোল্লাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ অভিযুক্ত মামুনকে আটক করেছে। এসময় হত্যায় ব্যবহৃত লোহার বল্লম উদ্ধার করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা