এসব আমাদের মিলিয়ে নিতে হবে
২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৩৪ পিএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
নাজমুল আলম সোহাগ, সংস্কৃতিকর্মী ও শিক্ষক:
নরসিংদী শহরে এখন শুরু হইছে নতুন তামাশা। ৩ হোক, ৫ হোক কিংবা ১০ ডিসিম হোক পুরো জায়গা জুড়ে দালান তোলার কাজ চলে। সামনে গাছের চারা রূপণের এতোটুকুন জায়গা রাখতেও নারাজ! যার জায়গা খুব কম তার যুক্তি না হয় শুনলাম। তাই বলে ১০ ডিসিমওয়ালাও মুরিমাইরা(পুরো জায়গাজুড়ে) দালান ওঠাতে হবে?
শহরের ব্রাহ্মন্দী মহল্লায় প্রাক্তন সচিব মাইনুদ্দিন খোন্দকার-এর বহুতল দালান। তাঁর বাড়ির সামনের গলি দিয়ে নরসিংদী সরকারি কলেজ-এর দিকে এগুতে থাকুন। দেখবেন কিছু সবুজ বৃক্ষ কেটে ফেলে রাখা হয়েছে। এখানে একসময় লাইসিয়াম কোচিং সেন্টার-এর সাইনবোর্ড টানানো দেখতাম। আপনি আরও দেখতে পাবেন উপরে চোখ তুললে সাঁই সাঁই ওঠে যাওয়া দালান। অর্থাৎ রাস্তার দুপাশে গাছ নেই আছে বাড়ির দেয়াল। যেন ইউরোপের জার্মানি, ব্রিটেন, ফ্রান্স। মনে রাখা চাই, ইউরোপ শীতপ্রধান। আর আপনার দেশ গ্রীষ্মকালীন। এখানে খোলা মাঠ লাগবে, জলাধার লাগবে, লাগবে গাছ-পালার সমাহার। কারণ এটি শীতপ্রধান অঞ্চল নয় ইহা গ্রীষ্মপ্রধান। কয়দিন পরে টিকে থাকার জন্যে ঘরে ঘরে এসি লাগবে। আর এসির গ্যাসে উঞ্চায়নের মাত্রা হবে চরম। বাঁচবো কী করে? দেশ আর দেশ থাকছে না। হয়ে ওঠছে নরক!
এই মৌলিক চিন্তাটাও কি রাষ্ট্রের নাই? এগুলো কে দেখভাল করবে? ব্যাক্তি? ব্যাক্তির পক্ষে কি সম্ভব?
বিভাগ : মতামত
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি
- মা-বাবার ছেড়ে যাওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটির পাশে জেলা প্রশাসন
- স্থানীয় সরকার মন্ত্রীর সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল
- রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: ৩টি বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার
- রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ