নতুন নিয়ম আসছে বিগ ব্যাশে
১৭ নভেম্বর ২০২০, ০২:৩৭ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম
খেলা ডেস্কঃ
এবারের বিগ ব্যাশে দেখা যাবে ক্রিকেটের নতুন কয়েকটি নিয়ম।আগামি ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে যোগ হচ্ছে ‘এক্স-ফ্যাক্টর’, ‘পাওয়ার সার্জ’ ও ‘ব্যাশ বুস্ট’ নামের নতুন তিনটি নিয়ম।
এবার বিগ ব্যাশে নতুন নিয়মগুলো আনা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের খ্যাতিমান পরামর্শক ট্রেন্ট উডহিলের পরামর্শে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে লুপ্ত ‘সুপার-সাব’ নিয়ম কিছুটা পরিবর্তন করে বিগ ব্যাশে চালু হচ্ছে এবার। প্রথম ইনিংসের ১০ ওভারের পর বদলি ক্রিকেটার নিতে পারবে দুই দল। যাঁরা বদলি নামবেন, তাঁদের অবশ্য খেলোয়াড় তালিকার দ্বাদশ বা ত্রয়োদশ ক্রিকেটার হতে হবে। প্রথম ১০ ওভারের মধ্যে যে ক্রিকেটার ব্যাটিং করেননি কিংবা এক ওভারের বেশি বোলিং করেননি, শুধু তাঁদেরই বদলি নামানো যাবে। এবার ইনিংসের শুরুর চার ওভারে থাকবে বাধ্যতামূলক পাওয়ার প্লে। বাকি ২ ওভারের পাওয়ার প্লে ব্যাটিং দল নেবে ১১ ওভারের পর যেকোনো সময়। পাওয়ার প্লের এই দুই ওভারের নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার সার্জ’।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%