শেষ ম্যাচে জয়ের বিকল্প দেখছেন না তামিম
৩১ জুলাই ২০১৯, ০২:২৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ এএম
স্পোর্টস ডেস্ক:
ইতোমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডেতে হার মানা বাংলাদেশ শেষ ম্যাচটি যে কোনো মূল্যেই জিততে চায়। দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, নিজেদের সন্তুষ্টির জন্য হলেও শেষ ম্যাচে জয়ের বিকল্প কিছু দেখছেন না তিনি।
সিরিজের প্রথম ম্যাচে ৯১ রানের বিশাল ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটের বড় হার মানতে হয় তামিম বাহিনীকে। দর্শকদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়া বাংলাদেশ দল সিরিজের তৃতীয় ম্যাচে ভালো খেলা উপহার দিতে চায়।
তামিম বলেছেন, ‘হয়তো এই সিরিজে আমরা হেরে গিয়েছি। তাই ৩-০ বা ২-১ এটাই পার্থক্য হবে। আমরা নিজেদের অন্তত একটু প্রমাণ করতে পারি। অবশ্যই আমরা প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে আমরা যদি ভালো ক্রিকেট খেলে এই ম্যাচটি জিততে পারি, নিজেদের সন্তুষ্টির জন্য হলেও এটা গুরুত্বপূর্ণ। অনেক মানুষ আমাদের খেলা দেখছে। তারা আমাদের কাছে প্রত্যাশা করছে, তাদের জন্য হলেও ভালো খেলতে হবে।’
আজ বুধবার (৩১ জুলাই)কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ এই ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি