এবার করোনা আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
১৯ জুলাই ২০২০, ০৬:২৯ পিএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ এএম
স্পোর্টস ডেস্ক:
বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন। কয়েকদিন ধরেই ঠাণ্ডাজনিত মৃদু অসুস্থতায় ভুগছিলেন তিনি। নিশ্চিত হওয়ার জন্য করোনার পরীক্ষা করান। সেই নমুনা পরীক্ষায় মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। তবে জ্বর বা অন্যান্য উপসর্গের তীব্রতা খুব বেশি নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল।
মাশরুর রেজা কুটিল কৃষি ব্যংক মাগুরা প্রধান শাখার একজন কর্মকর্তা। করোনা সংক্রমণের মাঝেও নিয়মিত পেশাগত দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাকিবের মা শিরীন রেজার নমুনাও সংগ্রহ করা হয়েছে। তবে শিরীন রেজার নমুনা পরীক্ষার ফল এখনো হাতে আসেনি। কাল বা পরশু ফলাফল আসতে পারে।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ পর্যন্ত মাগুরায় মোট ৩০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ১৬০ জন, হোম আইসোলেশনে আছেন ১২০ জন, হাসপাতালে ভর্তি ৮ জন, উন্নত চিকিৎসার জন্য অনত্র গেছেন ১২ জন, মারা গেছেন ৭ জন। আজ রবিবার ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাসহ মোট ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, করোনার প্রকোপ শুরুর পর থেকেই নিজের ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সেবায় কাজ করছেন সাকিব আল হাসান। তিনি এখন দুই সন্তান নিয়ে সস্ত্রীক আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
বিভাগ : খেলা
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%