ফিফার নিষেধাজ্ঞায় সাইফ স্পোর্টিং ক্লাব
০৩ মে ২০২০, ১২:০৯ এএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম
স্পোর্টস ডেস্ক:
বিদেশি খেলোয়াড়দের আর্থিক পাওনা নিয়ে ঝামেলার ফলে ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের খেলোয়াড় রেজিস্ট্রেশনের ওপর বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফা এ নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী।
২০১৬ সালে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়শিপ লীগ থেকে প্রমোশন পেয়ে প্রিমিয়ার লীগে উঠেছিল এই ক্লাব। ভালো মানের বিদেশী ফুটবলার দলে ভেড়াতে ট্রায়ালে ডাকা হয় বেশ কিছু ফুটবলার। তাদের মধ্যে ছিলেন স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গার্দাসেভিচ ও সার্বিয়ার গোরাম অব্রদোভিচ। অথচ এই তিন ফুটবলারের খেলা হয়নি এক ম্যাচও। কিন্তু পাওনা পারিশ্রামিক বুঝে পাননি এই তিন ইউরোপিয়ান ফুটবলার। পারিশ্রামিক না পাওয়ায় ফিফার কাছে নালিশ করেন তারা।
সে অনুযায়ী জরিমানাসহ সাইফ স্পোর্টিং ক্লাবকে এক লাখ ডলার পরিশোধে নির্দেশ দেয় ফিফা। যার শেষ দিন ছিল গত ২৩শে এপ্রিল। নির্দেশনা না মানায় সাইফকে এ নিষেধাজ্ঞা দিল ফিফা। পাওনা পরিশোধ করার আগে পর্যন্ত দেশি-বিদেশি কোনো খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে না দেশের শীর্ষ দলটি। এমনকি জুনিয়র দলের খেলোয়াড়ও রেজিস্ট্রেশন করাতে পারবে না তারা।
ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী বলেন, তখন আমাদের জন্য সবকিছুই নতুন ছিল। অনেক নিয়ম-কানুন সম্পর্কে আমরা জানতাম না। ফিফার দেয়া সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধের উদ্যোগ নিয়েছিলাম আমরা। দেশে ছুটি চলায় ব্যাংক বন্ধ থাকায় সময়মতো তাদের পারিশ্রামিক পরিশোধ সম্ভব হয়নি।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা