করোনাকালে নির্বাচন নয় জানিয়ে বাফুফেকে ফিফার চিঠি
১৭ জুন ২০২০, ১১:২৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) কিছু নির্দেশনাসহ জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে ফিফা! বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ভাষ্যমতে, নির্বাচন বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছে ফিফা। কিন্তু গণমাধ্যমের রিপোর্ট বাফুফের আসন্ন নির্বাচন নিয়ে নানামুখী অনিয়ম, অগণতান্ত্রিক পন্থা অবলম্বন, নিয়ম বর্হিভূত কার্যক্রম পরিচালনা এবং করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে নির্বাচনী কাজ চালিয়ে যাওয়াতেই ফিফা থেকে চিঠি পেয়েছে বাফুফে।
গণমাধ্যমকে ফিফার পাঠানো চিঠির বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, একদিন আগে ফিফা থেকে নির্বাচন নিয়ে একটি নির্দেশনামূলক চিঠি পেয়েছি আমরা। চিঠিতে উল্লেখ করা হয়েছে কোন প্রকার স্বাস্থ্যঝুঁকি থাকা অবস্থায় বাফুফের এজিএম ও নির্বাচন আয়োজন করা যাবে না। চিঠিতে ফিফা আরো বলেছে যে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত তারা নানা ধরনের চিঠি পাচ্ছে। যেখানে উল্লেখ করা হয়েছে করোনা দুর্যোগের মধ্যেই বাফুফে নির্বাচন আয়োজন করতে চায়। তাই নির্বাচন সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিলে তা যেন ফিফাকে অবহিত করা হয়।
এ বিষয়ে বাফুফের সহসভাপতি বাদল রায় বলেন, এখন ফিফা তদন্ত করে সঠিক কারণ অবশ্যই খুঁজে বের করবে বলে আমার বিশ্বাস। বাফুফেকে জরুরি নির্দেশনা পাঠিয়েছে ফিফা; নির্বাচন বন্ধ করতে বলেছে। আমি মনে করি এতে ফুটবলের জয় হয়েছে।
ফিফার ইথিকস কমিটিই ফিফার মধ্যে সবচেয়ে শক্তিশালী। দুর্নীতি বিষয়ে তারা এতটুকু ছাড় দিতে নারাজ। এ বিষয়ে ভালোই জানার কথা বাফুফে কর্তাদের। দুর্নীতি করে পার পাননি ফিফার সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক সংখ্যকবারের সভাপতি সেপ ব্লাটার; নৈতিকতা কমিটির তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় বরখাস্ত হতে হয় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসির) বড় কর্তা মোহাম্মদ বিন হাম্মামকেও।
ফিফার ইথিকস কমিটি বিষয়টি বেশ ভালোভাবেই আমলে নিয়েছে। বাদল রায়, মহিউদ্দিন মহির দেয়া চিঠি এবং অভিযোগের তদন্ত করবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এ বিষয়ে তারা (ইথিকস কমিটি) আরও তথ্য-উপাত্ত চেয়েছেন। প্রয়োজনে তারা যোগাযোগ করবে বলে চিঠিতে উল্লেখ করেছেন।
বিভাগ : খেলা
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি