কাল ১ হাজার অসহায় ক্রীড়াবিদদের সহায়তার চেক দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী
১৯ মে ২০২০, ০৬:৪১ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ এএম
স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে যেসব ক্রীড়াবিদ আর্থিক সংকটে পড়েছেন, যাদের দিন কাটছে অনাহারে কিংবা অর্ধাহারে তাদের সহায়তার ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রাথমিকভাবে ১ হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়ার কথা বলেছিলেন তিনি। প্রাথমিকভাবে বাছাই করা ফেডারেশনগুলো থেকে তালিকা এনে বুধবার থেকে প্রতিশ্রুত সেই অর্থ প্রদান শুরু করছে জাতীয় ক্রীড়া পরিষদ।
দুপুর সাড়ে ১২ টায় জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে এই চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন। আরো উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।
দেশে ক্রীড়া ফেডারেশন ও এসোসিয়েশনের সংখ্যা ৫৩টি। এর মধ্যে প্রথম ধাপে ২৭ থেকে ৩০ ফেডারেশনকে বেছে নিয়ে এ সহায়তা দিচ্ছে সরকার। এ সহায়তায় অগ্রাধিকার দেয়া হচ্ছে সক্রিয় ফেডারেশনগুলোকে।
জাতীয় চ্যাম্পিয়নশিপসহ নিয়মিত অন্যান্য প্রতিযোগিতা করে তারাই এসেছে প্রথম ধাপের তালিকায়। যে খেলাগুলোতে দুস্থদের সহায়তা করা হচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাচ্ছে ফুটবল থেকে।
বিভাগ : খেলা
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা