দুই বছর পর ইতালিতে নিখোঁজ বাংলাদেশি শিশুর মাথার খুলি উদ্ধার
৩১ অক্টোবর ২০২০, ০৭:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
দুই বছর আগে শিক্ষা সফরে গিয়ে গহীন বনে হারিয়ে গিয়েছিল ইতালি প্রবাসী বাংলাদেশি শিশু জান্নাতুল ইউশরা। দেশটির উত্তরাঞ্চলীয় ব্রেশিয়া প্রদেশ এলাকার পাহাড়ি জঙ্গল থেকে ১২ বছর বয়সী ইউশরার মাথার খুলি উদ্ধার করা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
ইউশরাকে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ পাচারকারী চক্র হত্যা করেছে নাকি কোনও হিংস্র জন্তুর আঘাতে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ। তবে ইউশরার বাবা মেয়ের মৃত্যুর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন।
জানা গেছে, বাংলাদেশি দম্পতি লিটন-সোনিয়ার কন্যা ইউশরা। বাবা কাজী মোহাম্মদ লিটন ১৯৯৫ সাল থেকে ব্রেশা'র অধিবাসী। কিছুটা মানসিক প্রতিবন্ধিত্বের লক্ষণ থাকায় ইতালির প্রচলিত নিয়ম মেনে ইউশরাকে বিশেষ স্কুলে আলাদা পরিচর্যার ব্যবস্থা করা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই পাহাড়ি বনে শিক্ষা সফরে গিয়ে গ্রুপ অপারেটরের অসতর্কতায় হারিয়ে যায় সে।
নিখোঁজের পর থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, অত্যাধুনিক ড্রোন, পেশাদার ডুবুরি সেই সাথে বিশ্বের সেরা সব প্রযুক্তি ব্যবহার করে টানা ৭ মাস চিরুনি অভিযান পরিচালনা করেও উদ্ধার করা যায়নি ইউশরাকে। এক পর্যায়ে থেমে যায় উদ্ধার অভিযান৷ লাশের সন্ধান না পাওয়া সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় শিশুটির সম্ভাব্য মৃত্যুর কথা।
অবশেষে গত ৪ অক্টোবর ইতালির উওরাঞ্চলীয় ব্রেশিয়া প্রদেশের পাহাড়ি জঙ্গল থেকে একটি মাথার খুলি উদ্বার করে প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়েরি। নিশ্চিত হতে খুলির ডিএনএ টেস্টের ব্যবস্থা করে ব্রেশিয়া পুলিশ। ল্যাবে ডিএনএ পরীক্ষা করার পর ঘোষণা দেওয়া হয়, এটি উদ্বার হওয়া নিখোঁজ ইউশরার মাথার খুলি।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা