জাকির নায়েককে মালয়েশিয়া থেকে ফেরত চেয়েছে ভারত
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের বৈঠকের বিরতিতে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ বৈঠক থেকেই ভারতে মোস্ট ওয়ান্টেড জাকির নায়েককে মালয়েশিয়ার কাছে ফেরৎ চেয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিবের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।
ভারতের এই চাহিদার প্রেক্ষিতে এখন থেকে দুইদেশের কর্মকর্তা পর্যায়ে এখন থেকে যোগাযোগ হবে। ভারতের চাহিদার ব্যাপারে নিয়মিত আপডেট জানাবে মালয়েশিয়া।
ভারতের পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে আরও জানান, মালয়েশিয়ার সাথে আলোচনার পর ভারতের চাহিদা অনুসারে জাকির নায়েককে ফেরত পাঠানোর ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর ফলে যত দ্রুত সম্ভব জাকির নায়েককে ভারতে ফিরিয়ে এনে আইনানুসারে বিচারের মুখোমুখি করাতে পারবে ভারত।
জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে সন্ত্রাসবাদ সৃষ্টির গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজান হামলার অন্যতম ইন্ধনদাতাও এই জাকির নায়েক।
৫৩ বছর বয়স্ক জাকির নায়েক ২০১৭ সালে ভারত থেকে পালিয়ে এসে মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। মালয়েশিয়ার বর্তমান সরকার তাকে ভারতে পাঠানোর ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এমনকি বর্ণবাদী বক্তব্য রাখার দায়ে মালয়েশিয়ায় তার জনসম্মুখে বক্তব্য রাখার ব্যাপারেও নিষেধাজ্ঞা রয়েছে। তিনি আইন শৃখংলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি