নেপালে সড়ক থেকে যাত্রীবাহি বাস ছিটকে নদীতে, নিহত ১৭
০৪ নভেম্বর ২০১৯, ১২:২৪ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
টাইমস আন্তর্জাতিক ডেস্ক :
নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় অর্ধশত। রাজধানী কাঠমান্ডুর উত্তরপশ্চিমে সিন্ধুপালচক জেলায় রোববার ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে।
পুলিশের বরাত দিয়ে গালফ নিউজ ও দি হিন্দু জানিয়েছে, দোলাখা জেলা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে বাসটি সড়ক থেকে ছিটকে ১৬৫ ফুট নিচে সংকোশি নদীতে গিয়ে পড়ে।
জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা। এছাড়া বাসচালকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চেমজং আরো জানান, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তবে বাসে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড না থাকায় কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না। অনুন্নত সড়ক, অনিয়ন্ত্রিত যানবাহন এবং বেপরোয়া গতির কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত মাসেও যাত্রীবোঝাই একটি বাস নদীতে পড়ে গেলে ১১ জন নিহত হয়। আহত হয় শতাধিক যাত্রী।
বিভাগ : বিশ্ব
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি