পরকীয়া প্রেমিকার কাছে স্বামীকে বিক্রি করলেন স্ত্রী!
১১ জানুয়ারি ২০২০, ১০:২২ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
স্বামী মত্ত ছিলেন পরকীয়ায়। এতে ক্ষুব্ধ হয়ে তাকে ‘বিক্রি’ করে দিয়েছেন এডনা মুকওয়ানা নামে এক কেনিয়ান নারী। সাংবাদিকদের কাছে তিনি বলেন, স্বামীকে তার প্রেমিকার কাছে ১ হাজার ৭০০ কেনিয়ান শিলিংয়ের বিনিময়ে বিক্রি করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ হাজার ৩০০ টাকার সমান। আর এই অর্থ দিয়ে বাচ্চাদের জন্য কেনা হয়েছে নতুন বছরের জামাকাপড়। ঘানাওয়েব নামে একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর জানান ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর।
স্বামীকে বিক্রি করে দেয়ার বিষয়ে ওই নারী বলেন, আরেক নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার বিষয়টি হাতেনাতে ধরার পর এক সপ্তাহ তাকে ঘরে ঢুকতে দেননি তিনি। এরপর তিনি স্বামীকে তার প্রেমিকার কাছে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন।
এডনা বলেন, আমার স্বামী অ্যালকোহল আর অন্য নারীসঙ্গে মত্ত। আমি তাকে একেবারেই দেয়ার বিনিময়ে ওই নারীর কাছে দুই হাজার শিলিং দাবি করলেও তিনি আমাকে ১ হাজার ৭০০ শিলিং দিয়েছেন। তার কাছ থেকে পাওয়া অর্থের সবটুকু দিয়ে আমি বাচ্চাদের জন্য নতুন বছরের পোশাক কিনেছি। স্বামী ফিরে এলে তাকে আবার গ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি তা পারব না। ২০১৯ সালের আপদ আমি নতুন বছরে বয়ে বেড়াতে চাই না। তবে বিশ্বে এডনাই প্রথম স্বামীকে বিক্রি করতে চাওয়া নারী নন। ২০১৮ সালের ডিসেম্বরেও জার্মানির হামবুর্গ শহরের এক নারী তার স্বামীর ওপর ত্যক্ত-বিরক্ত হয়ে তাকে ই-কমার্স ওয়েবসাইট ই-বেতে বিক্রি করে দিতে চেয়েছিলেন।
বিভাগ : বিশ্ব
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী