মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যার প্রবণতা
২৩ জুন ২০১৯, ০৩:৩৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ এএম
বিদেশ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে৷ আত্মহত্যার নিরিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কেও ছাপিয়ে গিয়েছে বর্তমান সময়৷ মার্কিন সরকারের জাতীয় স্বাস্থ্য পরিসংখ্যান কেন্দ্রের এক গবেষণা প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে৷
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার এখন সবচেয়ে বেশি৷ এর মধ্যে আদিবাসীরাই বেশি আত্মহত্যা করছে৷ ২০১৭ সালে প্রতি এক লাখে ১৪ জন আত্মহত্যা করেছিল৷ যা ১৯৯৯ সালের চেয়ে শতকরা ৩৩ ভাগ বেশি৷ গত বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অথবা আলাস্কা অঙ্গরাজ্যের আদিবাসীদের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। গবেষণায় দেখা গিয়েছে, সব বয়স, জাতিগোষ্ঠী ও শ্রেণির মধ্যে আত্মহত্যার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে ১৫ থেকে ২৪ বছরের তরুণদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে সবচেয়ে বেশি।
গত বছরের প্রতিবেদনে বলা হয়েছিল, ১৯৯৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আত্মহত্যার প্রবণতা বেড়েছে শতকরা ২৫ ভাগ। এ বছরে তা শতকরা ৩৩ ভাগে গিয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০১৬ সালে দেশটিতে প্রায় ৪৫ হাজার মানুষ আত্মহত্যা করে।
বিভাগ : বিশ্ব
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা