করোনায় সারাদেশে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৭০
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্য ৬ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের সকলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এনিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৯৫ জনে। একই সময়ে নতুন ৪৭০ জন রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।
রায়পুরায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু
নরসিংদীর রায়পুরার মেথিকান্দায় উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রায়পুরার মেথিকান্দা স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুর একটার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লবণভর্তি ট্রাক তল্লাশী করে ৭ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০ টার দিকে সোনারগাঁও থানাধীন আষাঢ়িয়ারচর এলাকার বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে কক্সবাজার থেকে পাবনাগামী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
মুজিবনগর স্বাধীনতা সড়কের কাজ আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে: এলজিআরডি মন্ত্রী
মেহেরপুর জেলার মুজিবনগর-কলকাতা স্বাধীনতা সড়কের কাজ আগামী মাসের প্রথম সপ্তাহে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মাধবদীতে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে মাধবদী থানা পুলিশের আয়োজনে কাঠাঁলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফজুরকান্দী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইস্পাত কঠিন আদর্শিক দৃঢ়তা দিয়ে সকল ষড়যন্ত্রের ব্যুহ ভেদ করতে হবে: শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, “দেশী-বিদেশী ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে কোন অপচেষ্টাকারী অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে।
শিবপুরে উপজেলা পরিষদ-প্রশাসনের মধ্যে নাইট প্রীতি সম্মিলন অনুষ্ঠিত
নরসিংদীর শিবপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মাঝে নাইট প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পুটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এই নাইট প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
পিলখানা হত্যাকাণ্ড: শহীদ সেনাসদস্যদের ১২তম শাহাদতবার্ষিকী পালন
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতর পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে সেনাবাহিনীর শহীদ সদস্যদের ১২তম শাহাদতবার্ষিকী বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপআির) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১০
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জন ৪ জন পুরুষ ও একজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৮৪ জনে।
কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: প্রধানমন্ত্রী
নিজ নিজ কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মেরিন একাডেমির চট্টগ্রাম ক্যাম্পাসে ৫৫ তম ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী।
ব্যাংক কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সিলেটে অগ্রণী ব্যাংকের এক কর্মকর্তাকে হত্যার প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নরসিংদী অঞ্চল ও অগ্রণী ব্যাংক অফিসার সমিতি নরসিংদী অঞ্চল। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত করা হয়।
শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নরসিংদীর শিবপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদীতে ৯৯৯ এ ফোন করে এক কুকুরের প্রাণ বাঁচালো তিন শিক্ষার্থী
৪৪ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
মালয়েশিয়া থেকে মিয়ানমারের ১০৮৬ নাগরিক ‘বহিষ্কার’
হাইকোর্টের আদেশ এবং মানবাধিকার সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও মিয়ানমারের এক হাজারেরও বেশি নাগরিককে ‘বহিষ্কার’ করেছে মালয়েশিয়া সরকার। তবে যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে কোনো শরণার্থী নেই বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসির।
সিপিএইচ কে আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা হবে: আইজিপি
কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) কে আন্তর্জাতিক মানের হাসপাতালে রূপান্তর করা হবে। বর্তমানে এ হাসপাতালে সব ধরনের রোগের চিকিৎসা করা হচ্ছে। এখানে হার্টের রিং পরানোর ব্যবস্থা করা হবে।
সরকারের উন্নয়নের বড় অংশীদার হচ্ছে শিল্প মন্ত্রণালয়: শিল্পমন্ত্রী
বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান
বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করতে চায় ভুটান। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি এই আগ্রহের কথা জানান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভুটানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যান্ডউইডথ রফতানির বিষয়ে মন্ত্রী সম্ভাব্য সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মোসলেহ উদ্দিন ভূইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবনির্বাচিত কাউন্সিলরের শ্রদ্ধা জ্ঞাপন
এ উপলক্ষ্যে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী পৌরসভার ১ নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও জাতীয় শ্রমিকলীগ নরসিংদী শহর শাখার সভাপতি নূর মোহাম্মদ খন্দকার পারভেজ। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ১ নং ওয়ার্ডবাসীর পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন তিনি।
করোনার টিকা নিলেন বঙ্গবন্ধু'র কন্যা শেখ রেহানা
করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকাগ্রহণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী তিনি টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।